Wednesday, May 27, 2026
spot_img
Homeআন্তর্জাতিক সংবাদতেজগাঁওয়ে হলি রোজারি চার্চের সামনে বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

তেজগাঁওয়ে হলি রোজারি চার্চের সামনে বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী হলি রোজারি চার্চের সামনে হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুজন অজ্ঞাত ব্যক্তি চার্চের সামনে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণের পরপরই চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়।

চার্চের নিরাপত্তাকর্মীরা জানান, তাঁরা ঘটনাটি নিজের চোখে দেখেছেন। নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে খবর দেওয়া হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোবারক হোসেন) বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে তদন্ত চলছে; বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।”

ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular