Friday, April 17, 2026
spot_img
Homeক্যাম্পাস ও সংগঠনসেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যাণ্ড কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, প্রথম শ্রেণিতে ভর্তির...

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যাণ্ড কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, প্রথম শ্রেণিতে ভর্তির লটারি স্থগিত

কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলার প্রতিবাদে পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যাণ্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালিয়েছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৪ নভেম্বর) বিকাল ৫টার পর কলেজের শিক্ষার্থীরা এই হামলা করে।

হামলা ও ভাংচুরের পরই রাজধানীর পুরান ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের প্রথম শ্রেণি ও নার্সারিতে ভর্তির লটারি স্থগিত করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজেও এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজটির প্রথম দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাপক ভাঙচুর করা হয়েছে। কলেজে শিক্ষক ও স্টাফরা জানান, কলেজের শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষসহ অন্তত ৫০টি রুমে ভাংচুর করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় তলার একটা শিক্ষক কক্ষে অগ্নিসংযোগ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন শিক্ষক বলেন, আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিয়েও সহযোগিতা পাইনি। ঘটনার আড়াই ঘন্টা পার হলেও পুলিশ আসেননি। কলেজের ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি বলেন, কলেজ ছুটি হয়েছে ২ টায়। আমরা অফিসিয়াল কাজ শেষ করে আমরা ৪টার মধ্যে সবাই চলে গেছি। পরে খবর পেয়ে এসে দেখি এই অবস্থা।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসংক্রান্ত সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যাণ্ড কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সব ধরনের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ অতীব জরুরি এবং সময়সাপেক্ষ। সবকিছু অনুকূলে আসার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে।’

প্রথম শ্রেণি ও নার্সারির লটারি স্থগিত সংক্রান্ত সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যাণ্ড কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের প্রথম শ্রেণিতে (বাংলা ভার্সন) ও নার্সারি (ইংরেজি ভার্সন) ভর্তির জন্য নির্ধারিত লটারি ও ভর্তির তারিখ বিশেষ কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular