শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর তেজগাঁও মাদার তেরেজা ভবনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের নির্বাচন। উক্ত নির্বাচনে নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অমল মিল্টন রোজারিও এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রক রোনাল্ড রোজারিও।

এছাড়াও নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে পিউস ছেড়াও এবং হেলেন কাপালী, সহ-সাধারণ সম্পাদক পদে জেনীভিয়েভ রোজারিও, কোষাধ্যক্ষ পদে হিমেল রোজারিও, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে জ্যাষ্টিন গোমেজ, সাংগঠনিক সম্পাদক পদে শোভন পল ক্রুশ, ধর্মীয় সম্পাদক পদে শিপ্রা গমেজ, আন্তর্জাতিক সম্পাদক পদে গিলবার্ট গমেজ এবং নির্বাচিত সদস্য হিসেবে মালা রিবেরু, ম্যানুয়েল ডি প্যারেস ও পলিন ফ্রান্সিস নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের নির্বাচনে উপস্থিত ছিলেন খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ও সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু। তিনি বলেন, আজকের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, আমার আশা রাখবো তারা আলোড়ন সৃষ্টি করবেন। বুদ্ধি-বৃত্তির চর্চাই হোক নির্বাচিত দলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

নবনির্বাচিত সভাপতি মিল্টন রোজারি বলেন, ‘সদস্যরা আমাদের উপর আস্থা রেখে আমাদের নির্বাচিত করেছেন। আমারা তাদের নিরাশ করবো না। ভালো কিছু হবে।’
সাধারণ সম্পাদক রোনাল্ড রোজারিও বলেন, ‘এ বিজয় সব খ্রিস্টান লেখকের। এ বিজয় আমাদের সবার। নবযাত্রার সঙ্গী হিসেবে সবাই পাশে থাকবেন দুহাত বাড়িয়ে।’
পরিশেষ আনন্দ বার্তা পরিবারের পক্ষ থেকে নব নির্বাচিত বোর্ডের সকল সদস্যদের অভিনন্দন জানাই। সেই সাথে সকলের মঙ্গল, বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের সাফল্য ও সার্বিক উন্নয়ন কামনা করি।







