Friday, April 17, 2026
spot_img
Homeসংবাদএকাই থাকতেন জেনে লিপিকার বাসায় গিয়েছিল ২ চোর: পিবিআই

একাই থাকতেন জেনে লিপিকার বাসায় গিয়েছিল ২ চোর: পিবিআই

চুরি করার সময় টের পাওয়ায় নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা জুলিয়ানা গোমেজকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে পুলিশের ভাষ্য।

সোমবার ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিআইজি (পশ্চিমাঞ্চল) সায়েদুর রহমান।

তিনি বলেন, চুরি ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে জুয়েল রানা ও নজরুল ইসলাম নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

“মূলত চুরির উদ্দেশ্যে তারা বাড়ী ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে ঢুকে এবং চুরি করার সময় টের পাওয়ায় জুলিয়ানাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। পরে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে।”

জুলিয়ানা বাসায় একাই থাকতেন জানিয়ে পিবিআই কর্মকর্তা সায়েদুর জানান, গ্রেপ্তার জুয়েল ও নজরুল পরস্পরের বন্ধু।

“জুলিয়ানা একাই বাসায় থাকার বিষয়টি তারা জেনে যায় এবং অনেক টাকা পাওয়া আশায় তারা বাসায় ঢুকে চুরির পরিকল্পনা করে।”

গত ১১ সেপ্টেম্বর লিপিকা কলেজে না যাওয়ায় খোঁজ নিতে তার নবাবগঞ্জের বাসায় যায় কলেজের দুজন। পরে গৃহকর্মীর কাছে থাকা বিকল্প চাবি দিয়ে খুলে দেখা যায়, বিছানায় তার মরদেহ পড়ে আছে।

পিবিআই কর্মকর্তা সায়েদুর জানান, লিপিকার চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে দুইজনকে গ্রেপ্তার করা হয়। দু’জনই চুরি ও হত্যার দায় স্বীকার করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular