
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমিলিয়া গ্রামের বাবুল গমেজ-এর স্ত্রী ও নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ফাইন্যান্স কো-অর্ডিনেটর মি. স্নাইডার জন গমেজ-এর মা মিসেস শিউলী মারীয়া গমেজ আজ সন্ধ্যা ৬:০০টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সার রোগের সাথে পাঞ্জালড়ে এ পৃথিবী থেকে বিদায় নিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়ে, ১ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এ পৃথিবীতে রেখে গেছেন। আগামীকাল সকাল ১০:৩০ মিনিটে তুমিলিয়া ধর্মপল্লীর দীক্ষাগুরু সাধু যোহনের গির্জায় তার অন্ত্যেষ্টিক্রিয়া খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে। এরপর তুমিলিয়া মিশন কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। উক্ত শেষকৃত্য অনুষ্ঠানে আপনাদের প্রার্থনাপূর্ণ অংশগ্রহণ কামনা করছি।
মিসেস শিউলী মারীয়া গমেজ-এর অকাল প্রয়াণে ‘আনন্দ বার্তা’ পরিবারের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। ঈশ্বর তাকে চিরশান্তি দান করুন।







