Saturday, May 30, 2026
spot_img
Homeআন্তর্জাতিক সংবাদনটর ডেম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘এনডিইউবি সিএসই ফেস্ট-২০২৬’: প্রযুক্তি, প্রোগ্রামিং ও উদ্ভাবনের...

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘এনডিইউবি সিএসই ফেস্ট-২০২৬’: প্রযুক্তি, প্রোগ্রামিং ও উদ্ভাবনের মিলনমেলা

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী “ টিপি-লিংক এক্সেল প্রেজেন্টস এনডিইউবি সিএসই ফেস্ট ২০২৬” আগামী ১৪ থেকে ১৬ মে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রযুক্তি, উদ্ভাবন, প্রোগ্রামিং ও জ্ঞানভিত্তিক বিভিন্ন আয়োজনকে ঘিরে এ উৎসবে অংশ নেবেন শিক্ষার্থী, শিক্ষক, প্রযুক্তিবিদ ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা।
উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় অতিথি ও শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। পরে র‍্যালি, উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, ডিন এবং সিএসই বিভাগের চেয়ারম্যানের বক্তব্য অনুষ্ঠিত হবে। বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে “এনডিইউবি সিএসই ফেস্ট ২০২৬”-এর উদ্বোধন করা হবে।
দ্বিতীয় দিন শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত হবে STEM Olympiad। সকাল সাড়ে ৮টায় অংশগ্রহণকারীদের রিপোর্টিংয়ের মাধ্যমে কার্যক্রম শুরু হবে এবং সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি; প্রো-ভাইস চ্যান্সেলর ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি; রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি; ফ্যাকাল্টি ডিন প্রফেসর ড. অলক কুমার চক্রবর্তী এবং সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর এ. এইচ. এম. সাইফুল ইসলাম।
উৎসবের তৃতীয় দিন শনিবার (১৬ মে) সকাল থেকে শুরু হবে Inter University Programming Contest (IUPC)। সকাল ৮টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা অংশ নেবেন এ প্রতিযোগিতায়।
একই দিন দুপুরে অনুষ্ঠিত হবে “Beyond Code: Ethics, Logic, and Competitive Programming” শীর্ষক সেমিনার। এতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রোগ্রামিং ব্যক্তিত্ব শাহরিয়ার মনজুর, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ কয়কোবাদ এবং ড. ফারজানা আলম। সেমিনারে প্রযুক্তির নৈতিকতা, যৌক্তিক চিন্তাভাবনা ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
দিনব্যাপী আয়োজনের সমাপনী পর্বে বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পাশাপাশি নৃত্য, সাংস্কৃতিক পরিবেশনা ও অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ আয়োজন। আয়োজকরা জানিয়েছেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন এবং তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular