
খ্রিষ্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে সরকারী ছুটির দাবি জানিয়েছেন বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর চেয়ারম্যান ও ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই।
৩ মে, কাকরাইলে কাথিড্রালে অনুষ্ঠিত ঢাকার সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজের বিশপীয় অভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট তিনি এই দাবি জানান।
এ সময় তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী নিকট ইস্টার সানডে উপলক্ষে সরকারী ছুটির জন্য দাবি জানিয়ে বলেন, ‘ইস্টার সানডে খ্রিষ্টানদের অন্যতম একটি প্রধান ধর্মীয় উৎসব। এই দিন যেন প্রধানমন্ত্রী মহোদয় সরকারী ছুটি ব্যবস্থা করেন। ইস্টার সানডে’র দিন আমাদের শিক্ষক, শিক্ষার্থীরা ঠিক মতো উদযাপন করতে পারে না। দেখা গেছে ইস্টার সানডে’র দিন শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। শিক্ষক ও চাকরিজীবীরা কাজ করছেন। সুতরাং, ইস্টার সানডে আমরা সরকারি ছুটি হিসেবে চাই।’







