ঈশিতা ক্লারা গমেজ: গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে ঢাকা, মোহাম্মদপুরে অবস্থিত সেন্ট যোসেফস্ হাই স্কুলে দ্বিতীয় জাতীয় PWPN ( Pope’s World Wide Prayer Network) সভা এবং বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও। খ্রিষ্টযাগের শুরুতে PWPN-এর লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেন PWPN-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও সেন্ট যোসেফ প্রভিন্স-এর প্রাক্তন প্রভিন্সিয়াল ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি। বিশপ জের্ভাস রোজারিও বলেন, বাংলাদেশে PWPN-এর কার্যক্রম ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। বিভিন্ন ধর্মপ্রদেশের কো-অর্ডিনেটরগণ অক্লান্ত পরিশ্রম করছে। আমরা আশা করি খুব শীঘ্রই বাংলাদেশ খ্রিষ্টমণ্ডলীর ব্রতধারী-ব্রতধারীণীসহ সাধারণ খ্রিষ্টভক্তগণ-এর সঙ্গে যুক্ত হবে। উক্ত সেমিনারে PWPN-EYM এবং বাংলাদেশে এর কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করেন ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও। তিনি বলেন, পোপ মানবিক, ভ্রাতৃত্বপূর্ণ এবং সংহতিপূর্ণ বিশে^র জন্য প্রার্থনা এবং কর্মের মাধ্যমে প্রতি মাসে আমাদেরকে একত্রিত করার একটি পথ প্রস্তাব করেন। তার মাসিক প্রার্থনার উদ্দেশ্য হল আমাদের প্রার্থনাকে কংক্রিট অ্যাকশন-এ রূপান্তরিত করার জন্য একটি বিশ^ব্যাপী আহ্বান। বিশে^র প্রায় ৯০টি দেশের আড়াই কোটি মানুষ এই প্রার্থনা নেটওয়ার্কের সাথে যুক্ত আছে। যারা প্রতিদিন পোপের সাথে একাত্ম হয়ে মাসিক উদ্দেশ্য নিয়ে অনবরত প্রার্থনা করে যাচ্ছে। বিশে^র জন্য প্রার্থনা করা শুধু মাত্র পোপের একার কাজ নয় আমরা যেন সম্মিলিত প্রার্থনার মাধ্যমে ঈশ^রের কাছে আমাদের আবেদন জানাতে পারি এবং যুব ও শিশুদেরও এর সাথে সম্পৃক্ত করেতে পারি। বিভিন্ন ধর্মপ্রদেশের কো-অর্ডিনেটরগণ রিপোর্ট পেশ করেন এবং PWPN-এর কার্যক্রম সম্প্রসারণে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়। বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে মোট ৫৪ জন খ্রিষ্টভক্ত এই সেমিনারে অংশগ্রহণ করে। সেমিনার শেষে বিভিন্ন ধর্মপ্রদেশের কো-অর্ডিনেটরগণের অংশগ্রহণে দ্বিতীয় জাতীয় মিটিং-২০২৫ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, PWPN-EYM এর কার্যক্রম ২০১৮ খ্রিষ্টাব্দে শুরু হলেও ২০২৪ এর গতিশীলতা বৃদ্ধি পায়।
বাংলাদেশে ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে PWPN-এর কার্যক্রম
RELATED ARTICLES







