Sunday, July 26, 2026
spot_img
Homeআন্তর্জাতিক সংবাদথাইল্যান্ডে আন্তর্জাতিক CAFE-২০২৬ কর্মসূচিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ

থাইল্যান্ডে আন্তর্জাতিক CAFE-২০২৬ কর্মসূচিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ

ফাদার বিকাশ রিবেরু, সিএসসি: গত ১২–২০ জুলাই থাইল্যান্ডের চিয়াং মাইয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক “Chaplains and Animators Formation and Exchange (CAFE) 2026” কর্মসূচি। “Walking Together in Hope” প্রতিপাদ্যে আয়োজিত এই নয় দিনব্যাপী কর্মসূচিতে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকার ১৪টি দেশের ৪৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। আয়োজন করে IMCS-MIEC, IYTC, CLUMP Foundation, Life Skills Academy এবং Catholic Students Network of Thailand (CSNT)।

বাংলাদেশ থেকে সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জাতীয় চ্যাপলিন ফাদার বিকাশ জেমস রিবেরু, CSC। দলে আরও ছিলেন ফাদার চন্দন বিশ্বাস, ফাদার প্রশান্ত কুমার আইন্ড, ফাদার ম্যানুয়েল চাম্বুগং, ফাদার জয় যোসেফ কুইয়া এবং যুব অ্যানিমেটর মি. ব্লেইস কোড়াইয়া।

প্রার্থনা, আধ্যাত্মিক অনুশীলন, সংলাপ, কমিউনিটি ইমারশন ও কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং বৈশ্বিক সংহতি জোরদারে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। কর্মসূচিতে ক্যাথলিক সামাজিক শিক্ষা, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ, অভিবাসন, দারিদ্র্য, পরিবেশ সুরক্ষা এবং তরুণদের সঙ্গে সহযাত্রার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

কর্মসূচির শেষে গৃহীত “Chiang Mai Declaration: Walking Together in Hope”-এ তরুণদের পাশে থেকে আশা, সহমর্মিতা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম শক্তিশালী করা, ক্যাথলিক সামাজিক শিক্ষা প্রচার এবং তরুণদের জন্য কার্যকর সেবামূলক উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular