১৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ ঢাকার রামপুরা মরো হাউজে বাংলাদেশে যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশের যাজকীয় ও সন্ন্যাস জীবনের হীরক ও রজত জয়ন্তী এবং আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠান ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি এবং সংঘপ্রদেশপাল ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসিসহ বিভিন্ন ধর্মীয় সংঘের ফাদার, ব্রাদার, সিস্টার ও খ্রিষ্টভক্তগণ।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি। তাঁর উপদেশে তিনি বলেন, ঈশ্বরপ্রদত্ত দানই মানুষের দায়িত্ব হয়ে ওঠে এবং ব্রতীয় জীবন হলো পবিত্রতা, প্রার্থনা, ত্যাগ ও ভালোবাসার ধারাবাহিক যাত্রা।
এই অনুষ্ঠানে বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি’র যাজকীয় জীবনের হীরক জয়ন্তী, ফাদার গাব্রিয়েল টপ্প, সিএসসি’র যাজকীয় জীবনের রজত জয়ন্তী এবং ফাদার বিকাশ জেমস রিবেরু’র ব্রতীয় জীবনের রজত জয়ন্তী উদযাপন করা হয়। একই দিনে সেমিনারীয়ান নিশির গাব্রিয়েল রোজারিও ও পল নোয়াস ধান আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে জুবিলী পালনকারী ও নব সন্ন্যাসব্রত গ্রহণকারী ভাইদের জন্য বিশেষ প্রার্থনা ও আশীর্বাদ কামনা করা হয়।







