নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর স্প্রিং-২০২৬ সেমিস্টারের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষাটি আগামী ২৪ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে (https://www.admission.ndub.edu.bd/), যা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলমান থাকব। এনডিইউবি-এর ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লখে করা হয়, অর্থনীতিতে স্নাতক প্রোগ্রাম পুনরায় বিশ্ববিদ্যালয়টিতে চালু করা হচ্ছ। ফলে বিশ্ববিদ্যালয়টিতে পুরোদমে চলবে ছয়টি স্নাতক ও ছয়টি স্নাতকোত্তর প্রোগ্রাম।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা। এরপর ওইদিনই সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। উত্তীর্ণরা ২৫ নভম্বের থেকে ৪ ডিসেম্বর র্পযন্ত ভর্তির সুযোগ পাবে।
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ বর্তমানে ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, আইন, ইংরেজি ও অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালু রয়েছে।
ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপ/ওয়েভার, ক্যাম্পাস জবসহ অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা। এছাড়াও প্রতিটি প্রোগ্রামের জন্য রয়েছে স্বতন্ত্র ল্যাব, আধুনিক লাইব্রেরি, মাল্টিমিডিয়া ও শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ এবং সবুজ ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস। এটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।







