Friday, April 17, 2026
spot_img
Homeসংবাদনটর ডেম বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিল নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)। রবিবার (২০ জুলাই ২০২৫) অনুষ্ঠিত ফল সেমিস্টার ২০২৫ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর।

 

বিকেলে শিক্ষার্থীদের আসন গ্রহণের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। ফুল দিয়ে নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উষ্ণ অভ্যর্থনার পর শুরু হয় মূল অনুষ্ঠান। এতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ডি. গ্যাফনি, সিএসসি, প্রধান অতিথি ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক স্কুলের অধ্যক্ষ ড. ব্রাদার লিও জেমস পেরেইরা, সিএসসি। পরে উপাচার্য স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিস পরিচালিত প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত ক্যাম্পাস জীবনধারা, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরা হয়।

নবীন বরণ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ও আবৃত্তি। এ মধ্যে গারো এবং ওরাঁও নৃত্য ছিল অন্যতম। সিনিয়র শিক্ষার্থী মারিয়া ফেরদৌস মিতা (সিএসসি ২০তম ব্যাচ) ও নবীন শিক্ষার্থী ভিক্টোরিয়া টুলে গমেজ নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

এরপর পর্যায়ক্রমে শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রশাসনিক অফিসের পরিচয় পর্ব প্রদান করেন অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার (একাডেমিক) ফাদার স্বপন এ. দাস এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি। ডেপুটি প্রক্টর ফাদার বিনয় সেবাস্তিয়ান গমেজ, সিএসসি আচরণবিধি বর্ণনা করেন।

এনডিইউবির কোষাধ্যক্ষ ড. ফাদার সুবাস আদম পেরেরা, সিএসসি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত সার্বিক বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রাদার লিও শিক্ষার্থীদের নিজস্ব আদর্শ গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু সেরা শিক্ষক কিংবা সেরা প্রশাসনের দ্বারা আপনি সেরা হতে পারবেন না। আপনি সেরা হবেন আপনার নিজের মাধ্যমে। এক্ষেত্রে প্রয়োজন আপনার নিজস্ব দর্শন, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ। আপনি শিখতে চান, কী হতে চান কিংবা কী করতে চান তা আপনার নিজস্ব চিন্তা-চেতনার বিষয়।

এরপর ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি ধন্যবাদজ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, ফাইন্যান্স ও অ্যাকাউন্টস ডিরেক্টর ফাদার অমল এ. রোজারিও, সিএসসি, মেইনটেন্যান্স ডিরেক্টর ফাদার এডমন্ড ক্রুজ, সিএসসি, এইচআর ডিরেক্টর ডমিনিক দিলু পিরিছ, ডেপুটি এক্সাম কন্ট্রোলার ফাদার বাধন হিলারিয়াস রোজারিও, সিএসসি, ল্যাঙ্গুয়েজ সেন্টারের ডেপুটি ডিরেক্টর ফাদার পাস্কাল বাবু সরকার, সিএসসি, এবং অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার ফাদার নিত্য এক্কা, সিএসসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular