Friday, April 17, 2026
spot_img
Homeআন্তর্জাতিক সংবাদপোপ ফ্রান্সিস কেমন আছেন, জানালো ভ্যাটিকান

পোপ ফ্রান্সিস কেমন আছেন, জানালো ভ্যাটিকান

হাসপাতালে চিকিৎসাধীন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়ে বিবৃতি দিয়েছে ভ্যাটিকান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস ‘একটি শান্তিপূর্ণ রাত কাটিয়েছেন এবং বিশ্রাম নিচ্ছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার সকালে পোপ ফ্রান্সিসের অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল ছিল। নিউমোনিয়া থেকে সেরে ওঠার পর তার নতুন কোনো শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়নি।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৮৮ বছর বয়সি পোপের ফুসফুসের সংক্রমণ পর্যবেক্ষণের জন্য একটি ফলো-আপ সিটি স্ক্যান করা হয়। কিন্তু এখন পর্যন্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। তা সত্ত্বেও তিনি ভ্যাটিকান সেক্রেটারি অফ স্টেটের সাথে দেখা করেন এবং হাসপাতাল থেকে প্রয়োজনীয় কাজ সম্পাদন করেন।
 
তিনি এদিন কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তও ঘোষণা করেন। অর্থাৎ চিকিৎসাধীন অবস্থাতেও তিনি প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করছেন। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) তার আবারও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয়।

ওইদিন রাতে ভ্যাটিকান প্রথমবারের মতো তার অবস্থা ‘সংকটাপন্ন’ বলে সতর্ক করে। এরপর রোববার ভ্যাটিকান জানায়, ‘পবিত্র পিতার অবস্থা এখনও সংকটজনক। তবে গতকাল সন্ধ্যা থেকে তার আর কোনো শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়নি।’

এরপর রোববার (২৩ ফেব্রুয়ারি) রক্তের এক পরীক্ষায় তার কিডনি সমস্যার লক্ষণও ধরা পড়ে।

হাঁপানি, নিউমোনিয়া ও রক্তের জটিলতাসহ আরও বেশকিছু শারীরিক জাটিলতা নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) তার হাসপাতালে থাকা ১৩ দিনে পড়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ধর্মগুরুর স্বাস্থ নিয়ে নিয়মিত হালনাগাদ তথ্য জানাচ্ছে ভ্যাটিকান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular