Friday, April 17, 2026
spot_img
Homeআন্তর্জাতিক সংবাদনারীর ক্ষমতায়নে পোপ ফ্রান্সিসের নতুন চমক

নারীর ক্ষমতায়নে পোপ ফ্রান্সিসের নতুন চমক


সিস্টার রাফায়েলার দাপ্তরিক দায়িত্ব যুগপৎ “ভাতিকান রাষ্ট্রের পোপীয় কমিশনের প্রেসিডেন্ট” এবং “ভাতিকান রাষ্ট্রের পরিচালক-মণ্ডলীর প্রেসিডেন্ট” হিসাবে পরিচিতি লাভ করবে। আগামী ১ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। ইতিপূর্বে সিস্টার রাফায়েলা পেত্রিনি বিগত ২০২১ খ্রিষ্টব্দের ৪ নভেম্বর থেকে একই প্রতিষ্ঠানের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান দায়িত্বে তিনি স্পেনীয় কার্ডিনাল ফের্নান্দো আলমেগা-র স্থলাভিষিক্ত হলেন।

ভাতিকান রাষ্ট্রের পরিচালনা-পরিষদের সর্বময়কর্তা হিসাবে সিস্টার রাফায়েলা পেত্রিনির অধীনে ছয়জন কার্ডিনাল কাজ করবেন। সিস্টার রাফায়েলা পেত্রিনি ভাতিকানের দুই হাজার সরকারি কর্মচারির তদারকি ছাড়াও রাষ্ট্র পরিচালনা, আইন-শৃঙ্খলা সুরক্ষা, স্বাস্থ্য, ডাক ও যোগাযোগ, জরুরি ব্যবস্থাপনা এবং সংস্কৃতি ও ঐতিহ্য (চিত্রশালা ও যাদুঘর) শীর্ষক খাতের অধিকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন।

সিস্টার রাফায়েলা পেত্রিনি ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১৫ জানুয়ারি রোম নগরীতে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি সাধু টমাস আকুইনাস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতাও করেছেন।

ভাতিকান রাষ্ট্রের পরিচালনা-পরিষদের প্রধানের দায়িত্ব আগে শুধু কার্ডিনালদেরই দেওয়া হতো। এই প্রথম এমন একটি গুরুত্বপূর্ণ কাজে একজন নারী, একজন সিস্টারকে দেওয়া হলো। অবশ্য ইতিপূর্বে পোপ ফ্রান্সিস আরেক সন্ন্যাসিনী সিমোনা ব্রাম্বিলাকে ব্রতধারী ও যাজক-সংঘসমূহের দাপ্তরিক প্রধানের দায়িত্ব ন্যস্ত করেছেন।

নারীদের দায়িত্ব অর্পণ ও ক্ষমতায়নের মাধ্যমে পোপ ফ্রান্সিস কাথলিক মণ্ডলীর শতাব্দী-প্রাচীন পুরুষ-তান্ত্রিকতা ও পুরুষ-প্রাধান্যের নিগড় ভেঙে সমতা আনয়নের চেষ্টা করছেন। তাঁর এই প্রয়াস সার্থক হোক।

সিস্টার রাফায়েলা পেত্রিনি এফ. এস. ই.-র জন্য শুভকামনা রইল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular